বাজারে আসছে ৬৭ ওয়াটের সুপারভুক প্রযুক্তির নতুন স্মার্টফোন
মাল্টিটাস্কারদের চাহিদা পূরণে আগামী ৩১ আগস্ট বাংলাদেশে 'এ সিরিজ' লাইনআপে ৬৭ ওয়াট সুপারভোক প্রযুক্তির স্মার্টফোন আনতে যাচ্ছে অপো। অপো বলছে, বজ্রপাতের মতো দ্রুত গতির এই সুপারভোক অভূতপূর্ব গতিতে চার্জ হবে, ডাউনটাইম হ্রাস করবে এবং দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করবে।
অপো'র 'এ সিরিজ' ফোনের মসৃণ নকশা, এআই-চালিত ফটোগ্রাফি, বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি লাইফ-কে নিজেদের প্রধান অনন্য শক্তি হিসেবে এরই মধ্যে আলোচনায় চলে এসেছে।
এই সুপারভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি অপো'র মালিকানাধীন একটি অভিনব সৃষ্টি। সুপারভুক টেকনোলজি বজ্রপাতের মতো দ্রুত চার্জিং সক্ষমতার জন্য খ্যাতি অর্জন করেছে, যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত আনন্দের। সুপারভোক ফিচারে সজ্জিত এই ‘এ সিরিজে’র স্মার্টফোনটি চার্জিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা সর্বদা ব্যবহারকারীদের চাহিদা পূরণ করে।







